২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে র‌্যাবের ‘ক্রসফায়ারে’ একজন নিহত

হবিগঞ্জ সদর উপজেলায় র‌্যাবের কথিত ‘ক্রসফায়ারে’ এক ব্যক্তি নিহত হয়েছেন, যাকে একটি ডাকাত দলের ‘সর্দার’ হিসেবে উল্লেখ করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2012, 04:31 AM

Updated : 24 Aug 2022, 10:39 AM

হবিগঞ্জ, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জ সদর উপজেলায় র‌্যাবের কথিত ‘ক্রসফায়ারে’ এক ব্যক্তি নিহত হয়েছেন, যাকে একটি ডাকাত দলের ‘সর্দার’ হিসেবে উল্লেখ করেছে র‌্যাব। নিহত আব্দুল্লাহ মিয়া (৪০) হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ কদমতলী গ্রামের আব্দুল করিমের ছেলে। র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের লেফট্যানেন্ট কমান্ডার কাউসার মাহমুদ বলেন, সোমবার রাত আড়াইটার দিকে অলিপুর রেলগেটের কাছে ৮-১০ জন ডাকাত একটি মাইক্রোবাস দাঁড় করিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় র‌্যাব-৯ একটি টহল দল সেখানে পৌঁছালে দুই ডাকাত মাইক্রোবাস থেকে নেমে গুলি ছুঁড়তে থাকে। “আত্মরক্ষার জন্য র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালালে কিছুক্ষণ গোলাগুলি হয়। এরপর ডাকাতদল মাইক্রোবাস নিয়ে অলিপুর-শাহজিবাজার আঞ্চলিক সড়ক দিয়ে পালিয়ে যায়।” মাইক্রোবাস চলে যাওয়ার পর ওই স্থানে আব্দুল্লাহ মিয়ার লাশ পড়ে থাকতে দেখা যায় বলে কাউসার মাহমুদ জানান। তিনি বলেন, ঘটনাস্থল থেকে দুটি রিভলবার ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। নিহত আব্দুল্লাহ মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা ও ডাকাতির অভিযোগে অন্তত পাঁচটি মামলা রয়েছে বলেও দাবি করেন এই র‌্যাব কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০২০ ঘ.