ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সবুজবাগের বাসাবো থেকে হিযবুত তাহরীরের এক সদস্যকে গ্রেপ্তার হয়েছে।
রোববার দুপুর ২টার দিকে বাসাবো কদমতলা স্কুল রোডের এক বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতের নাম মো. আনিছুজ্জামান (৩৮)। নিষিদ্ধ ঘোষিত ইসলামী জঙ্গি সংগঠন হিযবুত তাহ্রীর সদস্য বলে পুলিশ জানায়।
আনিছুজ্জামানের বাসা থেকে একটি কম্পিউটার, সংগঠনের গুরুত্বপূর্ণ তথ্য ধারণকৃত ২টি সিডি, বিপুল পরিমাণ রাষ্ট্র বিরোধী পোস্টার, লিফলেট, বই, খসড়া সংবিধান, তথাকথিত খেলাফতের মানচিত্র, খেলাফত রাষ্ট্র গঠনের দিক নির্দেশনামূলক খাতা উদ্ধার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২১২৪ ঘ.
bdnews24