সিরাজগঞ্জ, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হাত বাঁধা অবস্থায় ট্রেনে কাটা পড়া অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির দ্বি-খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার উপজেলার মহিষাকোলা এলাকার রেললাইন থেকে ওই অজ্ঞাতনামা ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করা হয়। নিহতের পরনে ছিলো প্যান্ট ও কালো গেঞ্জি।
সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি লাইসুর রহমান জানান, রোববার সকালে লাশটি স্থানীয়দের নজরে আসে। ধারণা করা হচ্ছে অন্য কোন স্থানে হত্যা করার পর হাত বেঁধে ওই ব্যক্তিকে রেল লাইনের উপর রেখে যাওয়া হয়েছিল। পরে রাতের কোন এক সময় ওই ব্যক্তির শরীর ট্রেনে কাটা পড়ে দ্বি-খণ্ডিত হয়।
লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এএল/১৮৪৫ ঘ.
bdnews24