চট্টগ্রাম, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দর নগরীর পুরাতন চান্দগাঁও থানা এলাকায় বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত নেপাল সাহা (৪৫) চান্দগাঁও থানার যোগীপাড়া সৌরভ কলোনীর বাসিন্দা।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক কিরণ চন্দ্র দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৮টার দিকে এরশাদুল্লাহ গার্মেন্টসের সামনে রাস্তা পারাপারের সময় ২ নম্বর রুটে চলাচলকারী একটি বাস ধাক্কা দেয় নেপালকে।
নেপালকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমআই/১২০৫ ঘ.
bdnews24