২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৮টি বিষধর সাপসহ একজন গ্রেপ্তার

টাঙ্গাইলে ২৮টি বিষধর সাপসহ একজন গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2012, 06:59 PM

Updated : 24 Aug 2022, 10:37 AM

টাঙ্গাইল, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলে ২৮টি বিষধর সাপসহ একজন গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার দুপুরে বঙ্গবন্ধু বহুমুখী সেতুর পূর্বপ্রান্তে একটি বাসে তল্লাশি করে র‌্যাব-১২ এর সদস্যরা তাকে আটক করে বলে জানায় বন বিভাগ। আটক জহিরুল ইসলামকে (৩০) গ্রেপ্তার দেখিয়ে বন আইনে একটি মামলা করা হয়েছে। তার বাড়ি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার খোলাহাট গ্রামে। টাঙ্গাইল বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা শেখর রায় চৌধুরী জানান, দুপুরে র‌্যাব সদস্যরা উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ২৮টি বিষধর সাপসহ জহিরুলকে আটক করে। এর মধ্যে ২৩টি গোখরা ও পাঁচটি দাঁড়াশ সাপ। পরে তাকে বন বিভাগের কাছে হস্তান্তর করে র‌্যাব। শেখর রায় চৌধুরী জানান, বন কর্মকর্তা মনোয়ার হোসেন বাদী হয়ে বন আইনে একটি মামলা করেছেন। সাপগুলো বন বিভাগের ঢাকা কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। সাপগুলো নাটোরের আব্দুল্লাহপুর থেকে সাভারে নিয়ে যাওয়া হচ্ছিলো বলে জানান বন কর্মকর্তা মনোয়ার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/পিডি/০০৫৫ ঘ.