সিলেট, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের কোম্পানীগঞ্জে বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন ছোট ভাই।
শনিবার দুপরে কোম্পানীগঞ্জ সদরে পারিবারিক কলহের জেরে নিহতের নাম ইসমাইল আলী (৩০)।
কোম্পানীগঞ্জ থানার ওসি নন্দন কান্তি ধর জানান, নিহত ইসমাইল আলীর সঙ্গে তার বড় ভাই লিয়াকত আলীর পারিবারিক বিরোধ ছিলো। এর জের ধরে বেলা পৌনে ২টায় লিয়াকত আলী ও তার শ্যালক হাসিম ধারালো চাকু দিয়ে ইসমাইলের পেটে আঘাত করেন।
“গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান ইসমাইল।”
লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/পিডি/০০৫২ ঘ.
bdnews24