বরিশাল, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচার নস্যাৎ করতে সেনাবাহিনীকে ব্যবহার করে মৌলবাদীরা সরকার উৎখাতের অপচেষ্টা করেছিলো বলে মন্তব্য করেছেন সাংসদ রাশেদ খান মেনন।
শনিবার বরিশালে এক অনুষ্ঠানে তিনি বলেন, “দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা ধ্বংস করার জন্য মৌলবাদী শক্তি বর্তমানে তাদের তৎপরতা বহুগুণ বৃদ্ধি করেছে।”
এ ধরনের ষড়যন্ত্র রুখতে অসা¤প্রদায়িক গণতান্ত্রিক সকল শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ ও সংগঠিত হওয়ার আহবান জানান বামপন্থী এই নেতা।
ওয়ার্কার্স পার্টির সভাপতি ও শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন উজিরপুরের বড়াকোঠা বিকে মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/পিডি/০০৩২ ঘ.
bdnews24