২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছুরিকাঘাতে বিদেশি নাবিক আহত

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে জলদস্যুর ছুরিকাঘাতে বিদেশি জাহাজের এক কর্মকর্তা আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2012, 01:14 PM

Updated : 24 Aug 2022, 10:37 AM

চট্টগ্রাম, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে জলদস্যুর ছুরিকাঘাতে বিদেশি জাহাজের এক কর্মকর্তা আহত হয়েছেন। শনিবার ভোররাতে ছোট জলযানে পণ্য বোঝাইয়ের সময় জলদস্যুরা জাহাজে আক্রমণ করলে মি. মারকু নামের ওই কর্মকর্তা আহত হন বলে চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। গত ১৭ জানুয়ারি বহির্নোঙ্গরের আলফা অ্যাংকরেজে নোঙ্গর করে মাল্টার পতাকাবাহী সিমেন্ট ক্লিংকারবাহী জাহাজ এমভি হানা। ক্রোয়েশিয়ার নাগরিক মারুক হানার দ্বিতীয় কর্মকর্তা। তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। চমেক পুলিশ ফাঁড়ির নায়েক কিরণ চন্দ্র দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মারকুর মাথার পিছন দিকে ছুরিকাঘাত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/আরএম/পিডি/১৯০৬ ঘ.