ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলগাঁও এলাকায় ছিনতাইকারীর চাপাতির কোপে আসলাম শিকদার (৩৬) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।
শুক্রবার রাত ১২টায় খিলগাঁও ফ্লাইওভারের নিচে রেললাইনের পাশে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১ টার দিকে আসলামকে হাসপাতালে ভর্তি করা হয়। তার পিঠে চাপাতির আঘাতের চিহ্ন রয়েছে।
হাসপাতালে আসলাম সাংবাদিকদের জানান, তিনি বাসের জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ এক যুবক এসে চাপাতি দেখিয়ে সঙ্গে যা আছে দিতে বলে।
আসলাম বলেন, “দৌঁড়ে পালানোর সময় রেললাইনের ওপর পড়ে যাই। তখন ওই যুবক চাপাতি দিয়ে পিঠের ওপর কোপ দেয়। চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ওই যুবক পালিয়ে যায়।”
কুমিল্লায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১২৫২ ঘ.
bdnews24