২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতারণার অভিযোগে আনসার কমান্ডার গ্রেপ্তার

প্রতারণার অভিযোগে শেরপুর সদর উপজেলা থেকে এক আনসার কমান্ডারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2012, 12:00 PM

Updated : 24 Aug 2022, 10:37 AM

শেরপুর, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতারণার অভিযোগে শেরপুর সদর উপজেলা থেকে এক আনসার কমান্ডারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তারাকান্দি গ্রাম থেকে গ্রেপ্তার আব্দুল লতিফ ওই গ্রামেরই ফছির উদ্দিনের ছেলে। তিনি শেরপুর জেলা আনসার অ্যাডজুটেন্ট কার্যালয়ে কর্মরত আছেন। জেলা গোয়েন্দা পুলিশের (ডিএসবি) পরিদর্শক মো. নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আনসার পদে চাকরির ক্ষেত্রে ডিএসবি থেকে প্রত্যায়নপত্র প্রয়োজন হয়। তারাকান্দি গ্রামের সোহরাব আলীর ছেলে লেবু মাস্টারের যোগসাজসে আব্দুল লতিফ টাকার বিনিময়ে ভুয়া প্রত্যায়নপত্র প্রদান করে আনসার পদে চাকরি প্রার্থীদের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন। “তারা প্রত্যায়নপত্রগুলো দিয়ে আসছিলেন ডিএসবি’র সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রফিকুল ইসলামের নামে। প্রকৃতপক্ষে ওই নামে কোনো কর্মকর্তা নেই শেরপুর ডিএসবিতে।” নজরুল ইসলাম আরো বলেন, লেবু মাস্টার বর্তমানে পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৭৪৪ ঘ.