২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছুরিকাঘাতে অটোরিকশা চালক আহত

পুরান ঢাকার চকবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক অটোরিকশা চালক আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2012, 07:24 AM

Updated : 24 Aug 2022, 10:37 AM

ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরান ঢাকার চকবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক অটোরিকশা চালক আহত হয়েছেন। আহত মো. মনির হোসেনকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মনির ঢামেক হাসপাতালে সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার গভীর রাতে ভাড়া নিয়ে চকবাজার এসে যাত্রী নামিয়ে যাওয়ার সময় ৪/৫ জন ছিনতাইকারী অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি চিৎকার শুরু করলে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে অটোরিকশাটি ফেলে পালিয়ে যায়। ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছিনতাইকারীর ছুরিকাঘাতে মনিরের শরীরে গভীর ক্ষত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৩১৬ ঘ.