২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে ও ওভারব্রিজের সঙ্গে ধাক্কায় দুই জন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2012, 07:24 AM

Updated : 24 Aug 2022, 10:37 AM

সিরাজগঞ্জ, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে ও ওভারব্রিজের সঙ্গে ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নাটোরের পশ্চিম বড়গাছা গ্রামের বেলাল তালুকদারের ছেলে রয়েল তালুকদার (৩০)। অন্যজন হলেন- নাটোরের বড়াইগ্রামের আনোয়ার সর্দারের ছেলে এনামুল হক (২২)। সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি লাইসুর রহমান জানান, শুক্রবার ভোরে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস সিরাজগঞ্জের কোনাবাড়ি ওভারব্রিজ অতিক্রম করার সময় জানালা দিয়ে মাথা বের করে বাইরে দেখছিলেন রয়েল। এ সময় ওভারব্রিজের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ছাড়া বেলা পৌনে ১১টার দিকে ঢাকাগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেন সয়দাবাদ ইউনিয়নের মূলি রেলক্রসিংয়ের কাছে রাস্তা পারাপারের সময় এনামুল ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৩০৬ ঘ.