২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাগলে ফসল খাওয়ার পর সংঘর্ষে নিহত ১

সিরাজগঞ্জের চৌহালীর চরাঞ্চলে ছাগলের ফসল খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচ জন ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2012, 05:11 PM

Updated : 24 Aug 2022, 10:36 AM

সিরাজগঞ্জ, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের চৌহালীর চরাঞ্চলে ছাগলের ফসল খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচ জন । বৃহস্পতিবার দুপুরে যমুনার চরাঞ্চলের ফুলারা গ্রামে এ সংঘর্ষের ঘটনায় নিহতের নাম বছির উদ্দিন (৪৫)। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতের ভাই আব্দুর রশিদ সাংবাদিকদের জানান, ফুলারা গ্রামের বছির উদ্দিনের একটি ছাগল একই গ্রামের মেহের উদ্দিনের ক্ষেতের কালাই ফসল খেলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর শুরু হয় সংঘর্ষ, যাতে জড়িয়ে পড়ে অনেক। সংঘর্ষের সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে বছির উদ্দিন ঘটনাস্থলেই মারা যান বলে রশিদ জানান। এ বিষয়ে চৌহালী থানার ওসি ওমর ফারুক বলেন, তারা খবর পেয়েছেন। তবে দুর্গম চরাঞ্চল হওয়ায় ঘটনাস্থলে পুলিশ যেতে সময় লাগছে। রশিদ থানায় মামলা করবেন বলে জানিয়েছেন। ওসি বলেছেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/২৩১০ ঘ.