২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে রাজপুণ্যাহ উৎসব

বান্দরবানে শুরু হয়েছে বোমাং স¤প্রদায়ের ঐতিহ্যবাহী উৎসব রাজপুণ্যাহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2012, 08:02 AM

Updated : 24 Aug 2022, 10:37 AM

বান্দরবান, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানে শুরু হয়েছে বোমাং স¤প্রদায়ের ঐতিহ্যবাহী উৎসব রাজপুণ্যাহ। মূলত এ উৎসবে প্রজাদের কাছ থেকে বার্ষিক ফসল ও ভূমি কর আদায় করেন রোমাং রাজা। ১৮৭৬ সাল থেকে এ রীতি চলে আসছে। বৃহস্পতিবার দুপুরে বোমাং সার্কেল চিফ (বোমাং রাজা) অংশৈপ্র“ চৌধুরী (৯৭) প্রজাদের কাছ থেকে খাজনা গ্রহণের মধ্যদিয়ে উৎসবের উদ্বোধন করেন। উৎসব উপলক্ষে সকালে রাজাকে ফুল ছিটিয়ে দরবার হলে স্বাগত জানানো হয়। এর আগে অতিথিদের বরণ করে নেন রাজবাড়ির সদস্যরা। দুপুরে অতিথি ও প্রজাদের উদ্দেশে বক্তব্য দেন রাজা অংশৈপ্র“ চৌধুরী। পরে মৌজা প্রধান হেডম্যান এবং পাড়া প্রধান কারবারীরা রাজাকে খাজনা দেন। এরপরই শুরু হয় মারমা শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজপুণ্যাহ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপাঙ্কর তালুকদার, বান্দরবান ৬৯ ডিভিশনের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল কে এম মমিনুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈহ্লা, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার কামরুল আহসান, ইউএনডিপি’র পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন তহবিলের হেনরিখ সেড্রপ লস্টেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য সুধারাম ত্রিপুরা প্রমুখ। এদিকে প্রতিবছরের মতো এবারো রাজার মাঠ ও আশপাশে বসেছে মেলা। অংশৈপ্র“ চৌধুরী ১৯৯৭ সালে ১৫তম রাজা হিসেবে দায়িত্ব নেন। বান্দরবান জেলার ৯৫টি মৌজা ছাড়াও রাঙামাটি জেলার কাপ্তাই ও রাজস্থলী উপজেলার আরো ১৪টি মৌজাসহ সর্বমোট ১০৯টি মৌজার বার্ষিক রাজস্ব খাজনা বোমাং রাজা আদায় করে থাকেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৩৫৮ ঘ.