ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর চকবাজারের একটি বহুতল ভবনের গুদামে আগুনে বিভিন্ন ধরনের ব্যাগ ও স্টেশনারি মালামাল পুড়ে গেছে।
বৃহস্পতিবার ভোর সোয়া ৪টার দিকে চকবাজারের ৩/১ হেকিম হাবিবুর রহমান রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতাউর রহমান জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে নিচতলার গুদামে আগুনের সূত্রপাত হলেও তা দ্বিতীয় ও তৃতীয় তলায় ছড়িয়ে পড়ে। পাঁচটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে বিভিন্ন ধরনের ব্যাগ ও স্টেশনারি মালামাল পুড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১১৪৪ ঘ.
bdnews24