যশোর, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর শহর থেকে মঙ্গলবার রাতে পৃথক অভিযানে তিনটি অস্ত্র ও সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব। একজনকে গ্রেপ্তারও করা হয়।
গ্রেপ্তার জাফর মিয়া গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের বাসিন্দা।
র্যাব-৬ এর কমান্ডার মেজর আরিফুল ইসলাম সাংবাদিকদের বলেন, গভীর রাতে শহরের পুরাতন কসবা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় জাফর মিয়াকে তল্লাশি করে পাঁচ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি নাইন এমএম পিস্তল উদ্ধার করে র্যাব সদস্যরা।
এর আগে আরেক অভিযোনে দুপুরে শার্শা উপজেলার উলসী গ্রামে এক অস্ত্র ব্যবসায়ীকে ধাওয়া করে দুটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব। তবে ওই অস্ত্র ব্যবসায়ীকে ধরা সম্ভব হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২০৪৯ ঘ.
bdnews24