গাজীপুর, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জবাই করা এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বেলা ১১টার দিকে উপজেলার উত্তর হিজলতলী গ্রামে নিজ বাড়ি থেকে পরিয়ন নেছার (৬০) লাশ উদ্ধার করা হয়। তার স্বামীর নাম ইছামি উদ্দিন।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম জানান, মঙ্গলবার রাত ২টার দিকে পরিয়ন নেছার চিৎকার শুনে স্বজনরা ঘর থেকে বের হয়ে তাকে গলা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন।
আশঙ্কাজনক অবস্থায় সঙ্গে সঙ্গে তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৫৪৭ ঘ.
bdnews24