২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিওআইপি সরঞ্জামসহ ১জন আটক

রাজধানীর মহাখালীতে অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ এক যুবককে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2012, 04:03 PM

Updated : 24 Aug 2022, 10:35 AM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মহাখালীতে অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ এক যুবককে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার বিকাল ৪টার দিকে নিয়াজ তালুকদার (২৮) নামে ওই যুবককে আটক করা হয়। র‌্যাব-১ এর ক্যাপ্টেন ফারুক হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন নাখালপাড়ায় একটি পাঁচতলা ভবনের ছাদে টিনশেড ঘর থেকে ভিওআইপি সরঞ্জামসহ একশ ৯৯টি বিভিন্ন মোবাইল অপারেটরের উদ্ধার করা হয়। ঘরটি দুই মাস আগে ভাড়া নেওয়া হয়েছিলো। নিয়াজ নিজেকে ওই প্রতিষ্ঠানের ব্যাবস্থাপক পরিচয় দিয়ে র‌্যাবকে জানিয়েছে, প্রতিষ্ঠানটির মালিকের নাম মো. রাশেদ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২১৫৬ ঘ.