শামীম আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী এপ্রিলের শুরুতে ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।
লাইসেন্স নীতিমালা প্রায় চূড়ান্ড হয়েছে এবং বর্তমানে নীতিমালাটি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চূড়ান্ত যাচাই-বাছাই করছে।
কমিশন চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়া আহমেদ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স¤প্রতি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় খসড়া নীতিমালাটি যাচাই করে বিটিআরসিতে পাঠিয়েছে।”
দুই থেকে আড়াই মাসের মধ্যে এ নীতিমালা চূড়ান্ত করে লাইসেন্স আবেদন চাওয়া হবে বলে জানান তিনি।
দেশে ভিওআইপি লাইসেন্স দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে গত ৯ অগাস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে টেলিযোগাযোগ সংক্রান্ত ফি ও চার্জ বিষয়ক এক পর্যালোচনা সভার পর বলেছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব।
অভৈধ ভিওআইপি সংশ্লিষ্টদের বিষয়ে বর্তমানে তদন্ত করছে বিটিআরসি। অবৈধ ভিওআইপি এবং স¤প্রতি বিটিসিএলের মাধ্যমে আন্তর্জাতিক ইনকামিং কল হ্রাস বিষয়ে অনুসন্ধানে বিটিআরসি কমিশনার এটিএম মনিরুল আলমকে আহ্বায়ক করে গত ১ ডিসেম্বর ছয় সদস্যের একটি কমিটি করে টেলিযোগাযোগ মন্ত্রণালয়।
চলতি মাসের শেষের দিকে এ কমিটি প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে।
খসড়া নীতিমালা
খসড়া লাইসেন্স নীতিমালায় বলা হয়েছে, লাইসেন্স পেতে পাঁচ হাজার টাকা দিয়ে আবেদন করতে হবে। লাইসেন্স ফি হিসেবে পাঁচ লাখ টাকা এবং ব্যাংক গ্যারান্টি হিসেবে আড়াই লাখ টাকা দিতে হবে।
এছাড়া লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে তাদের মোট আয়ের শতকরা ২০ ভাগ সরকারকে দিতে হবে। প্রতি বছর লাইসেন্স নবায়ন করতে ফি দিতে হবে এক লাখ টাকা ।
লাইসেন্স নীতিমালায় উল্লেখ করা হয়েছে, লাইসেন্স প্রাপ্তরা একই সময়ে ৯০টির বেশি কল করতে পারবে না।
বিটিআরসির তথ্য অনুযায়ী, প্রতিদিন বৈধভাবে চার কোটি এক লাখ মিনিট কল রেকর্ড করা হয়। এর বাইরে গড়ে প্রতিদিন এক কোটি মিনিট কল অবৈধভাবে টার্মিনেশন করা হয়।
বিটিআরসির হিসাব অনুযায়ী, অবৈধ ভিওআআইপির কারণে প্রতিদিন প্রায় পাঁচ কোটি টাকা রাজস্ব ক্ষতির সম্মুখিন হয় সরকার।
বর্তমানে বৈধভাবে প্রতি মিনিট আন্তজার্তিক কলে তিন মার্কিন সেন্ট দেশে আসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/২০৪৯ ঘ.
bdnews24