২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ট্রাকের চাপায় রিকশাচালক নিহত

নারায়ণগঞ্জ সদর উপজেলায় ট্রাকচাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2012, 07:45 AM

Updated : 24 Aug 2022, 10:36 AM

নারায়ণগঞ্জ, জানুয়ারী ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলায় ট্রাকচাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন। ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এএসআই) বোরহান উদ্দিন জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে ফতুল্লার লামপাড়া এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদ (২৬) শহরের ১ নম্বর বাবুরাইল এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি বগুড়া জেলার দরিন্দ আদমদীঘি এলাকায়। এ ঘটনার পর ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে প্রায় ১০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এএসআই বোরহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৭টার দিকে রশিদ রিকশা নিয়ে ফতুল্লা ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে ওঠার সময় ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে রিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এএসআই বোরহান জানান, নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৩৪০ ঘ.