২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হল ‘যেতে হবে ৩০০০ মাইল’

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সারা দেশের মানুষকে সচেতন করতে ‘যেতে হবে ৩০০০ মাইল’ প্রচারাভিযানের সর্বশেষ প্রদর্শনী হল ঢাকায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2012, 05:35 PM

Updated : 24 Aug 2022, 10:35 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সারা দেশের মানুষকে সচেতন করতে ‘যেতে হবে ৩০০০ মাইল’ প্রচারাভিযানের সর্বশেষ প্রদর্শনী হল ঢাকায়। সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এ সমাপনী প্রদর্শনী হয়। ব্রিটিশ কাউন্সিল ও ওয়াইল্ড আইয়ের যৌথ উদ্যোগে এবং স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংকের সহযোগিতায় এই প্রচারাভিযানটি গত ২৭ অক্টোবর উত্তরের জেলা পঞ্চগড় থেকে শুরু হয়। এ উদ্যোগের পরিচালক তানজিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত আড়াই মাসের ও বেশি সময় ধরে ঢাকাসহ বাংলাদেশের ৬৪টি জেলা শহরে প্রায় ৫০ হাজার মানুষের সাথে ‘জলবায়ু পরিবর্তন’ বলতে আসলে কী বোঝানো হচ্ছে। আর এ দেশের মানুষের ওপর তার কী প্রভাব পড়ছে সে বিষয়ে মতবিনিময় করছে।” প্রচারাভিযানে ‘হিমালয় থেকে বঙ্গোপসাগর’ শিরোনামে ১০টি তথ্যচিত্র দেখানো হয়- যার মূল প্রতিপাদ্য জলবায়ু পরিবর্তন এবং প্রকৃতি ও মানুষের ওপর তার প্রভাব। বাংলাদেশের সবকটি জেলা শহরে প্রচারণা শেষে ১৪ জানুয়ারি ঢাকায় এসে পৌঁছে এ প্রচারাভিযান। সমাপনী প্রদর্শনীতে ‘হিমালয় থেকে বঙ্গোপসাগর’ শিরোনামে পাঁচটি তথ্যচিত্র দেখানো হয় যার মূল প্রতিপাদ্য জলবায়ু পরিবর্তন এবং প্রকৃতি ও মানুষের ওপর তার প্রভাব। এ আয়োজনের মিডিয়া পার্টনার ছিল ডিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও সময় টিভি। বেঙ্গল সোলার ছিল এনার্জি পার্টনার হিসেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২৩৩২ ঘ.