২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকাত সন্দেহে পিটুনি, আটক ৩

নারায়ণগঞ্জ সদর উপজেলায় ডাকাত সন্দেহে তিন যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2012, 02:33 PM

Updated : 24 Aug 2022, 10:35 AM

নারায়ণগঞ্জ, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলায় ডাকাত সন্দেহে তিন যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। সোমবার ভোরে সিদ্ধিরগঞ্জের কদমতলী নয়াপাড়া থেকে রাজু (২২), জাহাঙ্গীর (২০) ও আপনকে (২৪) আটক করা হয়। তবে পুলিশ বলছে- তারা ডাকাত নয়, চোর। এলাকাবাসীর বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল আলম বলেন, ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় লোকজন টের পেয়ে ধাওয়া করে এই তিনজনকে আটক করে পিটুনি দেয়। পরে পুলিশে সোপর্দ করে। সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফারাহ খান দিবা বলেন, “স্থানীয়রা তিন চোরকে আটক করে থানায় সোপর্দ করেছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২০২৯ ঘ.