২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মংলায় ৬৬৬ বস্তা চাল উদ্ধার

বাগেরহাটের মংলা পৌর এলাকায় তিনটি গুদাম থেকে খাদ্য মন্ত্রণালয়ের সিল দেওয়া ৬৬৬ বস্তা চাল উদ্ধার করেছে কোস্টগার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2012, 01:31 PM

Updated : 24 Aug 2022, 10:35 AM

বাগেরহাট, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মংলা পৌর এলাকায় তিনটি গুদাম থেকে খাদ্য মন্ত্রণালয়ের সিল দেওয়া ৬৬৬ বস্তা চাল উদ্ধার করেছে কোস্টগার্ড। সোমবার দুপুরে পৌর বাজার এলাকায় এ অভিযানে কাউকে আটক করা যায়নি বলে কোস্টগার্ড জানিয়েছে। মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার এম. হাসানুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে পৌরসভা বাজারের চাল ব্যবসায়ী ইসমাঈল, ইদ্রিস মোল্লা এবং জামালের চালের গুদামে অভিযান চালানো হয়। দু’টি স্থান থেকে মোট ৬৬৬ বস্তা চাল উদ্ধার করা হয়। এই কোস্টগার্ড কর্মকর্তা আরো বলেন, উদ্ধার করা চালের বস্তায় খাদ্য মন্ত্রণালয়ের সিল রয়েছে। এ ব্যাপারে মংলা উপ-খাদ্য নিয়ন্ত্রক এএসএম রেজ্জাকুল হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেসার্স ফরচুন শিপিং লাইন্সের মাধ্যমে খাদ্য মন্ত্রণালয় প্রায় সাড়ে এগারো হাজার মেট্রিক টন চাল ভারত থেকে আমদানি করে। “গত ১১ জানুয়ারি মেসার্স ফরচুন শিপিং লাইন্সের কাছ থেকে এগারো হাজার মেট্রিক টন চাল বুঝে নেওয়া হয়। বাকি চাল খাওয়ার অনুপোযোগী হওয়ায় ফেরৎ দেয়া হয়।” এই ফেরৎ দেওয়া চালই কোস্টগার্ড উদ্ধার করেছে বলে দাবি করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৯২৬ ঘ.