২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে তিন শিক্ষার্থীর খুনিদের বিচার দাবি

এক মাসের ব্যবধানে তিন শিক্ষার্থী হত্যায় জড়িতদের বিচার দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ করেছে সর্বস্তরের জনতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2012, 12:16 PM

Updated : 24 Aug 2022, 10:35 AM

ঝিনাইদহ, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক মাসের ব্যবধানে তিন শিক্ষার্থী হত্যায় জড়িতদের বিচার দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ করেছে সর্বস্তরের জনতা। সোমবার স্কুল কলেজের শিক্ষার্থী, অভিভাবক, এনজিও কর্মী ও এলাকার গণ্যমান্যসহ সর্বস্তরের মানুষ বিক্ষোভ ও মানববন্ধন করেছে। গত একমাসে দুর্বৃত্তের হাতে খুন হয় হলিধানী প্রাথমিক বিদ্যালয় ছাত্রী শ্রাবণী, দশম শ্রেণির ছাত্র অন্তর এবং কারিগরি কলেজ ছাত্র শাহেদ। সকাল ১১টার দিকে পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে অংশগ্রহণকারীরা পোস্ট অফিস মোড়ে মানববন্ধন করে। এরপর এক প্রতিবাদ সমাবেশে নিহত শাহেদের বাবা আব্দুল কাদের, অন্তরের বাবা অনুকুল রায় চৌধুরী, মানবাধিকার কর্মী অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, এনজিও কর্মী তারিকুল ইসলাম পলাশ, শিবুপদ বিশ্বাস প্রমুখ বক্তব্য দেন। সমাবেশে অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন বক্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/