খুলনা, জানুয়ারি ১৫ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার দৌলতপুর থানা থেকে এক চরমপন্থী নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে আড়ংঘাটা এলাকার একটি মাছের ঘেরে মনিরুল ইসলামের (৩৬) থেঁতলানো লাশ পাওয়া যায়।
মনিরুল নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধ) নেতা।
দৌলতপুর থানার ১৮নম্বর সন্ত্রাসী তালিকাভুক্ত মনিরুলের বিরুদ্ধে ট্রিপল মার্ডারসহ অর্ধডজন মামলা রয়েছে। স¤প্রতি তিনি উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান বলে জানায় পুলিশ।
দৌরতপুর থানার ওসি মো. আনোয়ারুল হক ভূঁইয়া বলেন, শুক্রবার রাতে কিছু লোক মনিরুলকে তার বোনের মুজগুন্নি এলাকার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ ছিল না।
তিনি বলেন, মনিরুলের শরীরের বিভিন্ন স্থান থেঁতলানো ছিল। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মনিরুলের ভাগ্নে আসাদুজ্জামান বাদী হয়ে দুর্ঘটনায় মৃত্যুর কথা উল্লেখ করে একটি মামলা করেছেন।
খানজাহান আলী থানার ওসি মো. হুমায়ূন কবীর বলেন, মনিরুল যশোরের অভয়নগর উপজেলার মহিউদ্দিন, তার ভাইপো হাফিজুর রহমান ও শেখ আব্দুল আজিজকে এবং নগরীর সোনাডাঙ্গা থানাধীন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে চরমপন্থী গণেশকেও হত্যায় অভিযুক্ত ছিলেন মনিরুল।
এছাড়া রূপসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার হারুন-অর- রশীদ হত্যা মামলাসহ তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অর্ধডজন মামলা রয়েছে, বলেন তিনি।
বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৬ ঘ.
bdnews24