সিরাজগঞ্জ, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু হয়েছে।
রোববার রাতে দক্ষিণ মাঠ এলাকায় এ দুর্ঘটনায় নিহত হন তাড়াশ সদরের থানা পাড়া মহল্লার আব্দুল মালেক হইদুল্লা (৫৫) ও তার চাচাতো ভাই শাহাদত হোসেন (৩০)।
তাড়াশ থানার ওসি আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৮টার দিকে বাড়ির পাশে নিজেদের ইরি চাষ প্রকল্পের বিদ্যুৎ চালিত একটি সেচ পাম্প চালু করতে গিয়ে প্রথমে মালেক হইদুল্লা বিদ্যুতের তারের জড়িয়ে পড়েন। তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন চাচাতো ভাই শাহাদত।
লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩২ ঘ.
bdnews24