২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে অস্ত্রসহ আটক ২

ঝালকাঠীর কাঠালিয়া উপজেলা থেকে অস্ত্রসহ দু’জনকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2012, 05:38 PM

Updated : 24 Aug 2022, 10:34 AM

ঝালকাঠী, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠীর কাঠালিয়া উপজেলা থেকে অস্ত্রসহ দু’জনকে আটক করেছে র‌্যাব। রোববার সন্ধ্যায় কৈখালী বাজার থেকে আটকরা হলেন উপজেলার মহিষকান্দি গ্রামের মালেক (৩৫) ও খালেক (৩২)। র‌্যাব-৮ এর উপ-পরিচালক (ডিএডি) নায়েব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটকদের কাছ থেকে একটি বিদেশি রিভালবার, একটি দেশি এলজি, তিনটি গুলি ও দুইটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে মালেক আন্তঃজেলা ডাকাত সর্দার এবং অপরজন তার সহযোগী, বলেন এই র‌্যাব কর্মকর্তা। বিডিনিউজ টয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৪ ঘ.