২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে বাস উল্টে নিহত ১

রাজধানীর মিরপুর বিরুলিয়া বেড়িবাঁধে একটি যাত্রীবাহী বাস উল্টে এক জন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2012, 09:55 AM

Updated : 24 Aug 2022, 10:35 AM

ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুর বিরুলিয়া বেড়িবাঁধে একটি যাত্রীবাহী বাস উল্টে এক জন নিহত হয়েছেন। পল্লবী থানার ওসি শাহাবুদ্দিন খলিফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার বেলা পৌনে ৩টার দিকে বাঁধের ওপর রাস্তার পাশে বাসটি উল্টে পড়ে। দুর্ঘটনায় এক জন ঘটনাস্থলেই নিহত এবং ২০ জন আহত হয় বলে তিনি জানান। বাসটির যাত্রীদের প্রায় সবাই বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষে ফিরছিলেন বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএমআর/এমআই/১৫৫২ ঘ.