হবিগঞ্জ, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের মাধবপুর উপজেলার ইউপি সদস্য জগন্নাথ দাস হত্যায় জড়িত সন্দেহে এক ইউপি সদস্যসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার ভোররাত থেকে শনিবার সকাল পর্যন্ত উপজেলার হরিশ্যামা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এরা হলেন হরিশ্যামা গ্রামের নন্দলাল চক্রবর্তী (৩২), আব্দুস সাত্তার (৪৮), আব্দুল আউয়াল (২৫), শাহীন মিয়া (২৫), ইউপি সদস্য সমসু মিয়া (৫০) ও ধনু মিয়া (৪৫)।
শুক্রবার রাতে মাধবপুর উপজেলা সদর থেকে বাড়ি ফেরার পথে জগন্নাথ দাস (৩০) দুবর্ৃৃত্তের ছুরিকাঘাতে খুন হন। তিনি উপজেলার হরিশ্যামা গ্রামের বাসিন্দা।
মাধবপুর থানার ওসি মঈন উদ্দিন বলেন, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক এই ছয়জনের মধ্যে কেউ জড়িত থাকলে তাদের গ্রেপ্তার দেখানো হবে।
লাশের ময়নাতদন্ত শেষে বিকালে নিহতের ভাই হিমাংসু দাস বাদী হয়ে থানায় হত্যা মামলা করবেন বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭২৬ ঘ.
bdnews24