২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতকড়া খুলে আসামির চম্পট

পিরোজপুর কারাগার থেকে পুলিশের হেফাজতে (রিমান্ডে) থানায় নেওয়ার সময় হাতকড়া খুলে এক আসামি পালিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2012, 10:29 AM

Updated : 24 Aug 2022, 10:33 AM

পিরোজপুর, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুর কারাগার থেকে পুলিশের হেফাজতে (রিমান্ডে) থানায় নেওয়ার সময় হাতকড়া খুলে এক আসামি পালিয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের অস্থায়ী চেম্বার অব কমার্স কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পলাতক শাহিন বালি (২৩) জাল টাকা মামলার আসামি। তার বাড়ি স্বরূপকাঠী উপজেলার সুটিয়াকাঠী গ্রামে। কারারক্ষক এস এম নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, দুপুর ১টার দিকে স্বরূপকাঠী থানার কনস্টেবল মো. রেজাউল ইসলাম তার তিনসহকর্মীসহ জাল টাকা মামলার আসামি শাহিন, ইব্রাহীম ইমন (২৬) ও আ. হাই কবিরাজকে (৪৫) নিয়ে স্বরূপকাঠী থানার উদ্দেশ্যে রওয়ানা হয়। “কারাগার থেকে কিছুদূর যাবার পর শাহিন পুলিশের নজর ফাঁকি দিয়ে হাতকড়া খুলে দৌঁড় দিয়ে পালিয়ে যায়।” স্বরূপকাঠী থানার পরিদর্শক (তদন্ত) সুনেন্দ্রনাথ রায় জানান, স্বরূপকাঠী থানায় দায়ের এ মামলায় গ্রেপ্তার হবার পর আদালতের মাধ্যমে শাহীনসহ তিনজনকে গত বছরের ৯ নভেম্বর পিরোজপুর কারাগারে পাঠানো হয়। পুলিশ সুপার নওরোজ হাসান তালুকদার সাংবাদিকদের জানান, আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় কনস্টেবল রেজাউল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬২৫ ঘ.