২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কার্গো ভিলেজের অব্যবস্থাপনা দূর করুন: মন্ত্রী

আগামী এক মাসের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের সব অব্যবস্থাপনা দূর করার নিদের্শ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2012, 04:35 PM

Updated : 24 Aug 2022, 10:33 AM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী এক মাসের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের সব অব্যবস্থাপনা দূর করার নিদের্শ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খান। বুধবার বিমানবন্দরের কার্গো ভিলেজ পরিদর্শন শেষে এ নির্দেশ দেন তিনি। যোগাযোগ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফারুক খান কার্গো ভিলেজের বিভিন্ন অংশ পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। এতে বলা হয়, “পরিদর্শনে বেশ কিছু অব্যবস্থাপনা মন্ত্রীর চোখে পড়ে। এক মাসের মধ্যে সব ধরনের অব্যবস্থাপনা দূর করে সেবাবান্ধব পরিবেশ তৈরির জন্য তিনি কর্তৃপক্ষকে নির্দেশ দেন।” মন্ত্রী বলেন, মালামাল লোডজনিত কারণে কোনভাবেই বিমান ছাড়ার সময় বিলম্বিত করা যাবে না। কার্গো ভিলেজে স¤প্রতি আন্তর্জাতিক মানের স্ক্যানিং মেশিন বসানো হয়। এর ফলে প্রতিদিন তিন থেকে চারশ মেট্রিক টন মালামাল স্ক্যানিং করে দ্রুত সময়ের মধ্যে তা লোড করা সম্ভব হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএইচ/২২৩০ ঘ.