২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে পাঁচ ইটভাটা থেকে জরিমানা আদায়

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পাঁচটি ইটভাটা থেকে ৮২ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2012, 03:26 PM

Updated : 24 Aug 2022, 10:33 AM

হবিগঞ্জ, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পাঁচটি ইটভাটা থেকে ৮২ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এমএম মাহমুদুর রহমান এ আদালত পরিচালনা করেন। মাহমুদুর রহমান জানান, লাইসেন্সের শর্ত না মানা এবং নির্ধারিত সাইজের চেয়ে ছোট ইট তৈরির অভিযোগে এ জরিমানা করা হয়। জরিমানা করা হয় তাজ ব্রিকস ফিল্ড ৫০ হাজার টাকা, আধুরী ব্রিকস ২০ হাজার টাকা, অন্তর ব্রিকস ৫ হাজার টাকা, অনিক ব্রিকস ৫ হাজার টাকা এবং সোহাগ ব্রিকস ফিল্ডকে ২ হাজার টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২১১৯ ঘ.