২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ধর্ষণ চেষ্টা: পলাশের রিমান্ড আবেদন

সাতক্ষীরায় ধর্ষণ চেষ্টা মামলায় সদ্য বিলুপ্ত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা পলাশকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আবেদন করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2012, 03:02 PM

Updated : 24 Aug 2022, 10:33 AM

সাতক্ষীরা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরায় ধর্ষণ চেষ্টা মামলায় সদ্য বিলুপ্ত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা পলাশকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আবেদন করেছে পুলিশ। বুধবার মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার ওসি (তদন্ত) রতন শেখ জেলার মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে পাঁচদিন হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন করেন। বিচারক মো. শহিদুল ইসলাম বৃহস্পতিবার রিমান্ড শুনানির দিন ধার্য করেন বলে জানান ওসি রতন শেখ। ১৯৪৮ সালের ৪ঠা জানুয়ারি প্রতিষ্ঠিত ছাত্রলীগের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল গত বুধবার। এ উপলক্ষে সেদিন সন্ধ্যায় সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে জেলা ছাত্রলীগ। খুলনার আযম খান কমার্স কলেজের বিবিএ’র এক ছাত্রী ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে স্বামীর সঙ্গে সাতক্ষীরা আসেন। অনুষ্ঠান শেষে পারিশ্রমিক দেওয়ার কথা বলে ছাত্রলীগের এক নেতার বাসায় নিয়ে ছাত্রীটিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এ মামলা হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ কমিটি বৃহস্পতিবার বিলুপ্ত করা হয়। বৃহস্পতিবার রাতেই পলাশকে গ্রেপ্তার করে পুলিশ। তবে এ মামলায় অভিযুক্ত ছাত্রলীগের ওই কমিটির সভাপতি শেখ জুয়েল হাসানকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২০৫৪ ঘ.