খুলনা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা জেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করেছে কেন্দ্রীয় কমিটি।
আরাফাত হোসেন পল্টু ও মুশফিকুর রহমান সাগরকে নতুন কমিটির যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ এক ফ্যাক্স বার্তায় এ কথা জানিয়েছেন বলে নিশ্চিত করেন খুলনা মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মাহবুব আলম সোহাগ।
এর আগে পুরাতন কমিটি বিলুপ্ত করা হয় বলে একই বার্তায় জানানো হয়।
নতুন কমিটিকে আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো. আমিনুর রহমান, আবুল কালাম আজাদ, সায়েদুজ্জামান সম্রাট, মো. সালাউদ্দিন, আবুল কালাম আজাদ (পাইকগাছা), এসএম কামাল হোসেন (বিএল কলেজ), যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান সোহাগ, পলাশ মাহমুদ, পারভেজ হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রাজা, মেজবাহ মল্লিক প্যারিস, প্রচার সম্পাদক মারুফ হোসেন এবং দপ্তর সম্পাদক তসলিম হোসেন তাজ।
এছাড়া বাকি পদের জন্য শিগগির কেন্দ্রীয় কমিটির কাছে মনোনয়ন পাঠাতে বলা হয়েছে।
সদ্য বিলুপ্ত কমিটি ২০০২ সালের ২৫ জুলাই সম্মেলনের মাধ্যমে গঠন করা হয়েছিল। ওই কমিটির সভাপতি ছিলেন শেখ মো. আবু হানিফ এবং সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩৭ ঘ.
bdnews24