বান্দরবান, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বান্দরবান জেলা জামায়াতে ইসলামীর আমীর এসএম আবদুস ছালাম আজাদসহ আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার বিকাল সোয়া ৫টার দিকে বান্দরবান বাজারে জামায়াতের জেলা কার্যালয়ে সভা শেষে ফেরার পথে পুলিশ তাদের আটক করে।
আটক অন্যরা হলেন- দলের জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি গোলাম মোস্তফা তাজ, বায়তুলমাল সম্পাদক আবদুল আউয়াল, অফিস সেক্রেটারি সরওয়ার কামাল, পৌর কমিটির সেক্রেটারি রেজাউল করিম আনছারী, কর্মী নুরুল ইসলাম, ছালেহ আহমদ ও মো. জাহিদ।
বান্দরবান সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. হানিফ বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করে থানায় আনা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯০০ ঘ.
bdnews24