২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ

যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আজম গ্রেপ্তার হওয়ায় চট্টগ্রামে আনন্দ মিছিল ও সামবেশ করেছে ছাত্রলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2012, 11:39 AM

Updated : 24 Aug 2022, 10:33 AM

চট্টগ্রাম, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আজম গ্রেপ্তার হওয়ায় চট্টগ্রামে আনন্দ মিছিল ও সামবেশ করেছে ছাত্রলীগ। বুধবার দুপুর আড়াইটার দিকে নগরীর দারুল ফজল মার্কেট চত্বরে সমাবেশে যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবি জানান বক্তারা। সংক্ষিপ্ত সমাবেশে মহানগর ছাত্রলীগ সভাপতি এম আর আজিম সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম মাসুম, ছাত্রলীগনেতা শিবু প্রসাদ চৌধুরী, মেজবাহ উদ্দিন মোরশেদ প্রমুখ বক্তব্য রাখেন। পরে ছাত্রলীগনেতাকর্মীরা একটি আনন্দ মিছিল বের করেন, যা দারুল ফজল মার্কেট থেকে শুরু হয়ে নগরীর পুরনো রেল স্টেশন গিয়ে শেষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৭৪০ ঘ.