২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ব্যবসায়ীদের জমি দেবে মিয়ানমার’

মিয়ানমারে শিল্প ও কৃষি খামার স্থাপনে আগ্রহী বাংলাদেশি ব্যবসায়ীদের জমি দেবে সেদেশের সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2012, 04:42 PM

Updated : 24 Aug 2022, 10:32 AM

চট্টগ্রাম, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারে শিল্প ও কৃষি খামার স্থাপনে আগ্রহী বাংলাদেশি ব্যবসায়ীদের জমি দেবে সেদেশের সরকার। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) মিলনায়তনে মেয়র মনজুর আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন বাংলাদেশে নিযুক্ত মায়ানমারের রাষ্ট্রদূত মিন লি উইন। এ সময় মিয়ানমারের রাষ্ট্রদূত বলেন, “দু’দেশের মধ্যে শিল্প ও কৃষি স¤প্রসারণ কার্যক্রম বাস্তবায়নে আমাদের সরকার আগ্রহী। বাংলাদেশের কোনো শিল্পপতি শিল্প কিংবা কৃষি খামার করতে চাইলে মায়ানমারে তাদের জমি দেওয়া হবে।” সাক্ষাতে মেয়র মনজুর আলম বলেন, মিয়ানমারের সঙ্গে চট্টগ্রামের মানুষের আত্মীক ও ব্যবসায়িক সম্পর্ক দীর্ঘদিনের। দু’দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যসহ রিবাজমান সম্পর্ক আগামীতে আরো সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন মেয়র। এ সময় সিসিসি মেয়রকে মিয়ানমার সফরের আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত। সিসিসি’র জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিয়ানমারে শিল্প স্থাপনে আগ্রহী বাংলাদেশি ব্যবসায়ীদের জমি বরাদ্দ দেওয়ার কথা জানালেও এসব জমি কীভাবে বরাদ্দ দেওয়া হবে সে বিষয়ে সাক্ষাতে কিছু জানানো হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/২২৪০ ঘ.