নারায়ণগঞ্জ, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাস সরবরাহ লাইনের নিরাপত্তা ও গ্যাস সংকট নিরসনের দাবিতে নারায়ণগঞ্জে তিতাস গ্যাস অফিস ঘেরাও করেছে একটি ওয়ার্ডের ভোক্তারা।
মঙ্গলবার দুপুরে শহরের চাষাঢ়া বালুরমাঠ এলাকায় অবস্থিত তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড কার্যালয় ঘেরাওয়ে বিপুল সংখ্যক নারী ও পুরুষ অংশ নেয়।
তারা সেখানে মিছিল ও সমাবেশ শেষে তিতাস গ্যাস অফিসে স্মারকলিপি দেয়।
১৫ নম্বর ওয়ার্ড কাউন্সির অসিতবরণ বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে শহরের টানবাজার, এসএম মালেহরোড, থানা পুকুর পাড়, চেম্বাররোড, পালপাড়া, ফলপট্টি ও ডালপট্টি এলাকার বাসিন্দারা অংশ নেয়।
সমাবেশে বক্তারা বলেন, ১৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট বিরাজ করছে। গ্যাসের লাইনগুলো জরাজীর্ণ। গত দুই বছরে গ্যাস লিকেজ থেকে ১৬টি অগ্নিকা- হয়েছে।
তারা বলেন, শহরের টানবাজারে রাসায়নিক কারখানা রয়েছে। তাই দ্রুত ত্রুটিযুক্ত লাইনগুলো মেরামত করা না হলে যেকোনো সময় ভয়াবহ অগ্œিকা-ের ঘটনা ঘটতে পারে।
তারা দ্রুত লাইনগুলো মেরামতের দাবি জানান।
কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহরের টানবাজার এস এম মালেহ রোড এলাকার বিভিন্ন স্থানে গ্যাসের তীব্র সংকট রয়েছে।
এছাড়া অনেক স্থানে গ্যাসের পাইপ ছিদ্র হয়ে অনবরত গ্যাস বের হয়। তাছাড়া আগামী কয়েকদিন পর টানবাজার এলাকার সড়কগুলোতে আট ইঞ্চি পরিমাপ আরসিসি ঢালাই দেওয়া হবে।
তখন গ্যাসের পাইপের এ সমস্যা থাকলে রাস্তা খোঁড়াখুঁড়ি করে তা মেরামত করা কঠিন হয়ে পড়বে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৯৫৫ ঘ.
bdnews24