ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বড় মগবাজারে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে নিচে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আবুল কালাম (২০) নামে ওই শ্রমিকের মৃত্যু হয়।
কালামের সহকর্মী রুবেল ঢামেক হাসপাতালে সাংবাদিকদের জানান, সকালে বড় মগবাজারের ডাক্তার গলির নির্মাণাধীর ভবনের চতুর্থতলার ছাদে কাজ করার সময় পা ফসকে নিচে পড়ে যান কালাম।
এরপর আশঙ্কাজনক অবস্থায় সকাল ১০টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
কালামের গ্রামের বাড়ি বরগুনা জেলার আমতলীতে। তিনি খিলগাঁও এলাকায় থাকতেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৭৫১ ঘ.
bdnews24