২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেশি ভাড়া: ছয়টি বাসের পারমিট বাতিলের নির্দেশ

যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নেওয়ার অভিযোগে রাজধানীতে ছয়টি বাসের রুট পারমিট বাতিলের নির্দেশ দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2012, 06:59 PM

Updated : 24 Aug 2022, 10:32 AM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নেওয়ার অভিযোগে রাজধানীতে ছয়টি বাসের রুট পারমিট বাতিলের নির্দেশ দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার সন্ধ্যার পর ফার্মগেট এলাকায় উপস্থিত হয়ে বিভিন্ন বাসে যাত্রীদের কাছ থেকে ভাড়া নেওয়ার তথ্য যাচাই-বাছাই করেন মন্ত্রী। এরপর এ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। যোগাযোগ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মেদ নাসের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোমবার রাতে এ তথ্য জানান। স¤প্রতি সব ধরনের জ্বালানি তেলের দাম লিটার প্রতি পাঁচ টাকা বাড়ানোর পর দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটার মিটার প্রতি ১৫ পয়সা বাড়ানো হয়। তবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাস ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। তা সত্ত্বেও জ্বালানির মূল্যবৃদ্ধির অজুহাত দেখিয়ে বাস যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএইচ/পিডি/০০৫২ ঘ.