২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক হাবিবের হামলাকারীদের বিচার দাবি

সাতক্ষীরায় সাংবাদিক হাবিবুর রহমানের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তার স্থানীয় সতীর্থরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2012, 05:38 PM

Updated : 24 Aug 2022, 10:32 AM

সাতক্ষীরা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরায় সাংবাদিক হাবিবুর রহমানের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তার স্থানীয় সতীর্থরা। সোমবার সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তীর সভাপতিত্বে অস্থায়ী কার্যালয়ে এক সমাবেশে এ দাবি জানানো হয়। এরপর প্রেসক্লাব থেকে মৌন মিছিল করে জেলা প্রশাসকের দপ্তরে গিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী বলেন, গত ২৬ অক্টোবর সাতক্ষীরা প্রেসক্লাবে স্থানীয় এক দৈনিকের সম্পাদক ও তার অনুগতদের হামলায় গুরুতর আহত হন সাংবাদিক হাবিব। হাসপাতালে চিকিৎসা শেষে স¤প্রতি বাড়ি ফেরেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২৩৩৭ ঘ.