২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে সুলতান মেলা শুরু

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানা আয়োজনে সোমবার নড়াইলে শুরু হয়েছে সপ্তাহব্যাপী সুলতান মেলা। চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2012, 04:52 PM

Updated : 24 Aug 2022, 10:32 AM

নড়াইল, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানা আয়োজনে সোমবার নড়াইলে শুরু হয়েছে সপ্তাহব্যাপী সুলতান মেলা। চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। সোমবার বিকালে সুলতান মঞ্চ চত্বরে মেলার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. মসিউর রহমান। সুরতানের ৮৭ তম জন্মজয়ন্তী উপলক্ষে জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশন এ মেলার আয়োজন করেছে। এস এম সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সঙ্গীতানুষ্ঠান, আবৃতি, নাটক, জারিগান, কবিগান, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, সেমিনার ও সুলতান পদক প্রদানের পাশাপাশি মেলায় রয়েছে মহিলা কাবাডি, হা-ডু-ডু, ভলিবল, সাইকলিং, কুস্তি ও লাঠি খেলা। ১০ জানুয়ারি নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়িরডোপ মাঠে হবে ষাঁড়ের লড়াই ও ঘোড়ার গাড়ির দৌড়। তিনি আরো বলেন, নড়াইল, যশোরসহ বিভিন্ন জেলার সাংস্কৃতিক কর্মীরা প্রতিদিন সন্ধ্যায় সুলতান মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। মেলা উপলক্ষে সুলতান মঞ্চ চত্বরে বসেছে নানা পণ্যের পসরা। ১৯২৩ সালের ১০ অগাস্ট নড়াইল শহরের মাছিমদিয়ায় এক রাজমিস্ত্রি পরিবারে সুলতান জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর খ্যাতিমান এই শিল্পীর মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২২৫২ ঘ.