২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আট সচিবের মর্যাদা বেড়েছে

জনপ্রশাসনের আট সচিবের পদমর্যাদা উন্নয়ন করে সিনিয়র সচিব করা হয়েছে। বর্তমান পদে থেকেই তারা পালন করবেন দায়িত্ব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2012, 11:55 AM

Updated : 24 Aug 2022, 10:32 AM

ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রশাসনের আট সচিবের পদমর্যাদা উন্নয়ন করে সিনিয়র সচিব করা হয়েছে। বর্তমান পদে থেকেই তারা পালন করবেন দায়িত্ব। ওই আট কর্মকর্তা হলেন- অর্থ বিভাগের সচিব ড. মোহাম্মদ তারেক, পানিসম্পদ সচিব শেখ আলতাফ আলী, প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য রোকেয়া সুলতানা, জনপ্রশাসন সচিব আবদুস সোবহান সিকদার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব হুমায়ুন কবির, বস্ত্র ও পাট সচিব আশরাফুল মকবুল, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ইকবাল মাহমুদ এবং কৃষি সচিব সিকিউকে মুসতাক আহমেদ। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সোমবার এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। জনপ্রশাসন সচিব আবদুস সোবহান সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সরকার স¤প্রতি আটজন সচিবের পদ সিনিয়র সচিব করা এবং পুলিশের মহাপরিদর্শকের (আইজি) পদটি আপগ্রেড (মর্যাদা উন্নয়ন) করার সিদ্ধান্ত নেয়। সোমবারের আদেশের মাধ্যমে তা কার্যকর করা হলো। মন্ত্রিপরিষদ সচিব এবং সচিবদের মাঝামাঝি একটি পদমর্যাদা হলো সিনিয়র সচিব। আদেশ জারির পর থেকেই সিনিয়র সচিবরা তাদের সুযোগ-সুবিধা ভোগ করবেন বলে জানান সোবহান সিকদার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৭৫১ ঘ.