২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধূমপান আইন সংশোধনের দাবি

ধূমপান ও তামাক পণ্যের ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫ সংশোধন এবং এর বাস্তবায়ন প্রক্রিয়াকে শক্তিশালী করার দাবি জানিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2012, 04:47 PM

Updated : 24 Aug 2022, 10:31 AM

ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধূমপান ও তামাক পণ্যের ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫ সংশোধন এবং এর বাস্তবায়ন প্রক্রিয়াকে শক্তিশালী করার দাবি জানিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল। বাংলাদেশের তামাক নিয়ন্ত্রণ আইনের উপর একটি সমীক্ষার প্রাথমিক প্রতিবেদন উপস্থাপনের পর বার কাউন্সিলের পক্ষে এ দাবি জানান বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার। বার কাউন্সিলের মানবাধিকার ও আইনগত সহায়তা কমিটি পরিচালিত এই সমীক্ষায় নেতৃত্ব দেন আইনজীবী শাহদীন মালিক। এতে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্টের ক্যাম্পেইন ফর ট্যোবাকো ফ্রি কিডস। আইন সংশোধন ও বাস্তাবায়ন পথ, এই দুইভাগে সমীক্ষাটি করা হয়। ধূমপান ও তামাক পণ্যের ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫- এ অনেক ফাঁক রয়েছে দাবি করে সমীক্ষার প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, এই আইনে তামাক, তামাক পণ্য, পাবলিক প্লেস, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসব শব্দকে সংকীর্ণ দৃষ্টিভঙ্গিতে সংজ্ঞায়িত করা হয়েছে। এতে আরো বলা হয়, ধূমপান ও তামাক পণ্যের ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫ এর বর্তমান অবস্থাটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার এফসিটিসি গাইডলাইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ওই নির্দেশিকা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের নাগরিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এই আইন ও নীতি সংশোধন করতে হবে। বার কাউন্সিল সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বার কাউন্সিলের মানবাধিকার ও আইনগত সহায়তা কমিটির বার কাউন্সিলের মানবাধিকার ও আইনগত সহায়তা কমিটির চেয়ারম্যান জেড আই খান পান্না, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সভাপতি জগলুল হায়দার আফ্রিক প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/২২৪৩ ঘ.