২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক নিয়োগ আবেদনে যোগ্যতা বাড়াল চবি

শিক্ষকদের একাংশের প্রতিবাদের মুখে শিক্ষক নিয়োগে আবেদনের যোগ্যতায় পরিবর্তন এনেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2012, 12:34 PM

Updated : 24 Aug 2022, 10:32 AM

চট্টগ্রাম, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষকদের একাংশের প্রতিবাদের মুখে শিক্ষক নিয়োগে আবেদনের যোগ্যতায় পরিবর্তন এনেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। নতুন নিয়মানুযায়ী শিক্ষক নিয়োগের জন্য আবেদনের ন্যূনতম যোগ্যতা জিপিএ সর্বোচ্চ ৩ দশমিক ৭০ ও সর্বনিু ৩ দশমিক ৫০ নির্ধারণ করা হয়েছে। রোববার দুপুরে উপাচার্য অধ্যাপক মো. অনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় নতুন নিয়মের এ সিদ্ধান্ত হয়। এর আগে গত ২২ নভেম্বর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শিক্ষার সব স্তরে জিপিএ ৩ প্রাপ্তদের যোগ্য বিবেচনা করার নিয়ম অনুমোদন করা হলে তা বাতিলের দাবি জানায় শিক্ষকদের একাংশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড. কামরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশের কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের যোগ্যতার সঙ্গে সামঞ্জস্য রেখে চবিতে এই নতুন নিয়ম করা হয়েছে।” নতুন এ নিয়ম অনুসারে ২০০৫-০৬ শিক্ষাবর্ষে দেশের যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পাশ করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। কামরুল হুদা জানান, নতুন নিয়মে বিজ্ঞান অনুষদের শিক্ষক নিয়োগে আবেদনের ক্ষেত্রে øাতক ও øাতকোত্তরের মধ্যে যে কোনো একটিতে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৭০ ও অন্যটিতে ৩ দশমিক ৬০ থাকতে হবে। বিজ্ঞান অনুষদের মতো জীববিজ্ঞান, আইন ও ব্যবসায় প্রশাসন অনুষদের ক্ষেত্রে একই যোগ্যতা প্রযোজ্য হবে। অন্যদিকে, সমাজবিজ্ঞান অনুষদে শিক্ষক নিয়োগে আবেদনকারীর যোগ্যতার ক্ষেত্রে যে কোনো একটিতে জিপিএ ৩ দশমিক ৬৫ এবং অন্যটিতে ৩ দশমিক ৫০ থাকতে হবে। কলা ও মানববিদ্যা অনুষদের ক্ষেত্রে øাতক ও øাতকোত্তর দু’টিতেই জিপিএ ন্যূনতম ৩ দশমিক ৫০ করা হয়। অভিন্ন জিপিএ’র আওতায় ভিন্ন যোগ্যতা ২০০৬-০৭ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে অভিন্ন জিপিএ পদ্ধতি চালু করা হয়। এ পদ্ধতিতে ভবিষ্যতে পাশ করা শিক্ষার্থীদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে আবেদনের যোগ্যতা অনুষদ অনুযায়ী নির্ধারণ করা হয়। এক্ষেত্রে বিজ্ঞান অনুষদ ও জীব বিজ্ঞান অনুষদে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীরর øাতক ও øাতকোত্তর দুটিতেই জিপিএ ৩ দশমিক ৬০ করা হয়। সমাজ বিজ্ঞান অনুষদের ক্ষেত্রে øাতক ও øাতকোত্তর দু’টির একটিতে ৩ দশমিক ৬০ ও অন্যটিতে ৩ দশমিক ৫০ করা হয়। কলা ও মানববিদ্যা অনুষদে অভিন্ন জিপিএতে শিক্ষক নিয়োগের আবেদনে জিপিএ ৩ দশমিক ৪০ এবং ৩ দশমিক ৩৩ করা হয়। এছাড়া শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ন্যূনতম জিপিএ ৩ থাকতে হবে বলে শর্ত দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এএইচ/পিডি/১৮৩৪ ঘ.