হবিগঞ্জ, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জ সদর উপজেলায় টেম্পু চাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন।
রোববার দুপুরে এড়ালিয়া গ্রামের সাইফুর রহমান ব্রিজের কাছে এ দুর্ঘটনায় নিহত আমেনা খাতুন (৫৫) ওই গ্রামের বাসিন্দা।
হবিগঞ্জ সদর থানার ওসি মোজাম্মেল হক বলেন, দুপুর ২টার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি টেম্পু আমেনা খাতুনকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।
তাকে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। ওখানে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
এলাকাবাসী টেম্পু চালক ফারুক মিয়াকে (২৮) ধরে পুলিশে দিয়ছে। ফারুক হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব পইল গ্রামের বাসিন্দা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮০০ ঘ.
bdnews24