নারায়ণগঞ্জ, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অস্ত্র ও মাদকসহ এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার গভীর রাতে র্যাব-১১ এর সদস্যরা লাদুরচর গ্রামে অভিযান চালিয়ে ইউপি সদস্য আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ৩ রাউণ্ড গুলিভর্তি একটি রিভলবার উদ্ধার করা হয়।
সোনারগাঁও থানার ওসি মো. হারুন-অর-রশিদ রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আনোয়ার উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে ৪নং ওয়ার্ডের সদস্য।
আনোয়ারের স্ত্রী রাহিমা খাতুন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ষড়যন্ত্রমূলকভাবে তার স্বামীকে ফাঁসানো হয়েছে। ইউপি নির্বাচনে আনোয়ার ৮০ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।
এ ঘটনায় র্যাব মামলা করেছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/আরএ/১৮০০ ঘ.
bdnews24