২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের রাষ্ট্রদূত অনুপ কুমার প্রত্যাহার

মিয়ানমারে বাংলাদেশ মিশন থেকে রাষ্ট্রদূত মেজর জেনারেল অনুপ কুমার চাকমাকে প্রত্যাহার করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2012, 11:25 AM

Updated : 24 Aug 2022, 10:33 AM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারে বাংলাদেশ মিশন থেকে রাষ্ট্রদূত মেজর জেনারেল অনুপ কুমার চাকমাকে প্রত্যাহার করেছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিয়ানমার সফরের এক মাসের মাথায় জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার এ সংক্রান্ত আদেশ জারি করলো। মেজর জেনারেল অনুপের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। তবে তাকে কেন প্রত্যাহার করা হয়েছে- সে বিষয়ে আদেশে কিছু উল্লেখ করা হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সরকার ২০০৯ সালের অগাস্টে অনুপ কুমারকে মিয়ানমারের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৭০২ ঘ.