নারায়ণগঞ্জ, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি জ্বালানিবাহী লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হন ১০ জন।
শনিবার সন্ধ্যা পৌঁনে ৭টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ভূঁইগড় এলাকায় এ দুর্ঘটনার পর প্রায় আধঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি জ্বালানিবাহী ট্যাংকলরির সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হন।
দুর্ঘটনার পর প্রায় আধঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ যান দুটি সরিয়ে নিলে চলাচল স্বাভাবিক হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/০০১৩ ঘ.
bdnews24