২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে পুকুর রক্ষায় মানববন্ধন

বরিশাল নগরীর কাউনিয়া ব্রাঞ্চ রোডে একটি পুকুর রক্ষায় মানববন্ধন করেছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2012, 06:06 PM

Updated : 24 Aug 2022, 10:31 AM

বরিশাল, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরীর কাউনিয়া ব্রাঞ্চ রোডে একটি পুকুর রক্ষায় মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার সন্ধ্যায় এলাকার অর্ধশ’রও বেশি মানুষ এই মানবন্ধনে অংশ নেয়। শুক্রবার রাত থেকে পুকুরটি ভরাট কাজ শুরু হয়েছে। বরিশালের প্রবীণ আইনজীবী মানবেন্দ্র বটব্যাল বলেন, বর্তমান আইনে নগরীতে পুকুর, ডোবা, নালা ও জলাশয়ের আকার পরিবর্তন কিংবা ভরাট সম্পূর্ণ নিষিদ্ধ। পুকুরের মালিক জিয়াউদ্দিন বাদলের কাছে ফোন করলে তার মা পরিচয় দিয়ে এক মহিলা বলেন, “মেয়রের অনুমতি নিয়ে পুকুর ভরাট করছি। আপনাদের সমস্যা কোথায়।” পরিবেশ অধিদপ্তরের পরিচালক নাজমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীর পুকুর ভরাট করতে হলে সিটি মেয়রের অনুমতি নিতে হয়। সিটি মেয়র শওকত হোসেনর হিরণের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। মিলন বিশ্বাস নামে এলাকার এক বাসিন্দা বলেন, গত শুক্রবার গভীর রাত থেকে পুকুরের ভরাট কাজ শুরু হয়েছে। এলাকার ধনী-দরিদ্র অধিকাংশ লোকই এ পুকুর ব্যবহার করে বলে তিনি জানান। খোকন নামে আরেকজন বলেন, পুকুরটি না থাকলে এলাকায় অগ্নিকা-ের সময় পানি পেতে সমস্যা হবে। এছাড়া এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হবে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.